নতুন রিসোর্স

মানবকল্যানমূলক প্রযুক্তিতে মানুষকে কেন্দ্রবিন্দুতে রাখা।

সম্প্রদায়-নেতৃত্বাধীন ও মানবকেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে মানবিক সাড়াদানে ডিজিটাল প্রযুক্তির নকশা প্রণয়ন ও ব্যবহারের একটি বাস্তবসম্মত নির্দেশিকা।

CLEAR গ্লোবাল সকল ভাষাভাষীর মানুষদের গুরুত্বপূর্ণ তথ্য জানতে এবং তাদের কথা তুলে ধরতে সহায়তা করে।

উদ্ভাবনী বৈশ্বিক গবেষণা ও কর্মসূচী, ভাষা প্রযুক্তি, ভাষা সম্পর্কিত পরিষেবার প্ল্যাটফর্ম, অভিজ্ঞ ও পেশাদার কর্মী এবং ১৪৮টি দেশের ২০০,০০০-এরও বেশি ভাষাবিদদের একটি কমিউনিটির মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করি।

২৮%

২০১৮ সালের জরিপে অংশগ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ২৮% জানিয়েছেন যে তাদের কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য নেই।

৪ বিলিয়ন

প্রায় ৪০০ কোটি মানুষ প্রান্তিক ভাষায় কথা বলেন, যার কারণে তারা গুরুত্বপূর্ণ বৈশ্বিক কথোপকথনে অংশ নিতে পারেন না।

৮০+

আমরা ৮০টির বেশি দেশে ২২০টিরও বেশি ভাষায় মানবিক কর্মসূচীতে এবং সেখানে কর্মরত সহযোগী সংস্থাগুলোকে সাহায্য করেছি।

ভাষা এবং প্রযুক্তির মাধ্যমে নতুন উপায়ে মানুষের ক্ষমতায়ন

ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স

বিশ্বের ভাষার ব্যবধান দূর করতে এবং মানুষের প্রয়োজনের প্রতি আরও সংবেদনশীলভাবে সাড়া দিতে নিবেদিত রয়েছে ২০০,০০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী ভাষাবিদদের শক্তি।

ভাষা প্রযুক্তি

ডিজিটাল কনটেন্টে মাত্র ১৭টি ভাষার আধিপত্য রয়েছে এবং সংকটাক্রান্ত অনেক জনগোষ্ঠীর মাতৃভাষা এগুলো নয়। যেসব ভাষার প্রযুক্তিগত সংস্থান সীমিত, সেগুলোর জন্য ভাষা প্রযুক্তি তৈরিতে আমাদের বহু বছরের অভিজ্ঞতা রয়েছে।

গবেষণা ও তথ্য

আমাদের গবেষণা এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করে, যেগুলো সাধারণত সংবেদনশীল ও অবহেলিত। এর মাধ্যমে এমন সব সমস্যা নজরে আনা যায় যেগুলো আরও বেশি স্বীকৃতি ও গভীর বোঝাপড়ার দাবি রাখে।

ভাষা ও যোগাযোগ পরিষেবা

আমরা ২০০টিরও বেশি ভাষার সমন্বয়ে ভাষা সংক্রান্ত পরিষেবা প্রদান করি। ভাষাবিদদের এক বিশাল সম্প্রদায়ের সহায়তায় উচ্চমানের ভাষা বিষয়ক সমাধান প্রদান করতে পেরে আমরা গর্বিত।

ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স-এর ওয়েবসাইট ভিজিট করুন।

Rohingya Interpreter (center) works with a doctor (back right) to explain medication dosage instructions at a new medical facility in Kutupalong makeshift camp near Cox's Bazar, Bangladesh. Photo_ Eric Deluca _ TWB

মানবিক ভাষাবিদদের বিশ্বের বৃহত্তম কমিউনিটি — ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স

২০০,০০০-এরও অধিক ভাষাবিদ ও অনুবাদকের বৈশ্বিক সম্প্রদায়ই আমাদের লক্ষ্যের কেন্দ্রবিন্দু। তাঁদের অনুরাগ ও দক্ষতা বিশ্বজুড়ে ভাষাগত ব্যবধান দূর করতে ভূমিকা রাখে।

টিডব্লিউবি প্ল্যাটফর্ম

আমাদের প্ল্যাটফর্ম এনজিওগুলোকে ভাষা নিয়ে কাজ করা পেশাদারদের সাথে যুক্ত করার মাধ্যমে স্থানীয় ভাষায় স্বাস্থ্য, মানবিক সাড়াদান এবং মানবাধিকার সংক্রান্ত তথ্য প্রদান করে।

ভাষা সংক্রান্ত সেবা

আমাদের ভাষা সংক্রান্ত সেবা বৈশ্বিক ও স্থানীয় এনজিওগুলোকে সংকটগ্রস্ত মানুষের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত হতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ও সঠিক ভাষায় পৌঁছে দিতে আমরা সহায়তা করি।

প্রযুক্তি ও তথ্য সংক্রান্ত সমাধান

অনুবাদক ও দোভাষীদের প্রশিক্ষণ দিয়ে, বহুভাষিক শব্দকোষ তৈরি করে এবং গবেষণা ও প্রযুক্তিতে সহযোগিতা করার মাধ্যমে আমরা ভাষাগত সক্ষমতা বৃদ্ধি করি।

"আমি কখনোই ভাবিনি যে আমার ভাষা এতটাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে যে এটিকে একটি ডিভাইসে যোগ করা হবে।"

ভাষাগত ব্যবধান দূর করতে আপনি সাহায্য করতে পারেন।

এই মডেলটি কার্যকর এবং এর প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। শুধুমাত্র ভাষার কারণে প্রতিদিন বহু মানুষ পিছিয়ে পড়ছে। আমাদের পদ্ধতিটি পরীক্ষিত ও প্রমাণিত।

এখন, এটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে আমাদের আপনার সমর্থন প্রয়োজন।

আমরা আমাদের পুরোনো নামকে ছাপিয়ে গিয়েছি।

CLEAR গ্লোবাল আগে ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স নামে পরিচিত ছিল। বিগত পাঁচ বছরে আমরা এত দ্রুত বেড়ে উঠেছি যে ওই নাম এখন আর আমাদের সমস্ত কাজের প্রতিনিধিত্ব করে না, কিন্তু এটি এখনও আমাদের বৃহত্তম বিভাগ এবং আমাদের কার্যক্রমের মূল ভিত্তি হয়ে আছে।

ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স-এর ওয়েবসাইট ভিজিট করুন।