আমাদের পরিচয়
আমরা CLEAR গ্লোবাল নামক একটি অলাভজনক সংস্থা, আমরা সব ভাষাভাষীর মানুষকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে সাহায্য করি।
CLEAR-এর অর্থ হচ্ছে C –কমিউনিটি (সম্প্রদায়), L –ল্যাঙ্গুয়েজ (ভাষা), E –এনগেজমেন্ট (অংশগ্রহণ), A –একাউন্টেবিলিটি (জবাবদিহিতা), এবং R –রিচ (যোগাযোগ), যা বিশ্বজুড়ে আমাদের কাজের মূল ভিত্তি।
আমাদের নেতৃত্বের আন্তর্জাতিক সহায়তা, বৃহৎ প্রযুক্তি সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদান এবং অত্যাধুনিক ভাষা প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা রয়েছে। তাঁরা CLEAR গ্লোবাল-এ কয়েক দশকের অভিজ্ঞতা এবং বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন, যাতে আমরা বিশ্বব্যাপী যোগাযোগের চাহিদাগুলো আরও ভালোভাবে বুঝতে ও পূরণ করতে পারি।
আমাদের মূল্যবোধ
CLEAR গ্লোবাল-এর সংস্কৃতি ছয়টি মূল মূল্যবোধের ওপর নির্মিত :
শ্রেষ্ঠত্ব
আমরা মানবিক অনুবাদের ক্ষেত্রে একটি বিশ্বস্ত কণ্ঠস্বর এবং অনুবাদ শিল্প ও অলাভজনক খাত উভয় ক্ষেত্রেই অগ্রণী হিসেবে স্বীকৃত।
সততা
আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট প্রত্যেকেই (সেবাগ্রহীতা, স্বেচ্ছাসেবী, কর্মী) মূল্যবান, শ্রদ্ধার যোগ্য এবং সহজাত মর্যাদার অধিকারী।
ক্ষমতায়ন
বিশ্বজুড়ে মানুষকে তাদের নিজেদের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা ভাষাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করি।
উদ্ভাবন
আমরা বিশ্বব্যাপী মানবিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা মোকাবিলায় উদ্ভাবনী পন্থা অবলম্বন করি।
স্থায়িত্ব
লক্ষ্যকে দীর্ঘমেয়াদে সমর্থন করার জন্য আমরা একটি শক্তিশালী আর্থিক ও সাংগঠনিক অবকাঠামো গড়ে তুলি।
সহিষ্ণুতা
আমরা একটি জ্ঞানসম্পন্ন ও দক্ষ দল, যারা সহকর্মী, পার্টনার ও মানুষকে মূল্য দেয়, একটি সহায়ক পরিবেশ গড়ে তোলে এবং পেশাদারিত্ব বজায় রাখে।







