আমাদের পরিচয়

আমরা CLEAR গ্লোবাল নামক একটি অলাভজনক সংস্থা, আমরা সব ভাষাভাষীর মানুষকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে সাহায্য করি।

CLEAR-এর অর্থ হচ্ছে C –কমিউনিটি (সম্প্রদায়), L –ল্যাঙ্গুয়েজ (ভাষা), E –এনগেজমেন্ট (অংশগ্রহণ), A –একাউন্টেবিলিটি (জবাবদিহিতা), এবং R –রিচ (যোগাযোগ), যা বিশ্বজুড়ে আমাদের কাজের মূল ভিত্তি।

আমাদের নেতৃত্বের আন্তর্জাতিক সহায়তা, বৃহৎ প্রযুক্তি সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদান এবং অত্যাধুনিক ভাষা প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা রয়েছে। তাঁরা CLEAR গ্লোবাল-এ কয়েক দশকের অভিজ্ঞতা এবং বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন, যাতে আমরা বিশ্বব্যাপী যোগাযোগের চাহিদাগুলো আরও ভালোভাবে বুঝতে ও পূরণ করতে পারি।

 

আমাদের মূল্যবোধ

CLEAR গ্লোবাল-এর সংস্কৃতি ছয়টি মূল মূল্যবোধের ওপর নির্মিত :

শ্রেষ্ঠত্ব

আমরা মানবিক অনুবাদের ক্ষেত্রে একটি বিশ্বস্ত কণ্ঠস্বর এবং অনুবাদ শিল্প ও অলাভজনক খাত উভয় ক্ষেত্রেই অগ্রণী হিসেবে স্বীকৃত।

সততা

আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট প্রত্যেকেই (সেবাগ্রহীতা, স্বেচ্ছাসেবী, কর্মী) মূল্যবান, শ্রদ্ধার যোগ্য এবং সহজাত মর্যাদার অধিকারী।

ক্ষমতায়ন

বিশ্বজুড়ে মানুষকে তাদের নিজেদের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা ভাষাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করি।

উদ্ভাবন

আমরা বিশ্বব্যাপী মানবিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা মোকাবিলায় উদ্ভাবনী পন্থা অবলম্বন করি।

স্থায়িত্ব

লক্ষ্যকে দীর্ঘমেয়াদে সমর্থন করার জন্য আমরা একটি শক্তিশালী আর্থিক ও সাংগঠনিক অবকাঠামো গড়ে তুলি।

সহিষ্ণুতা

আমরা একটি জ্ঞানসম্পন্ন ও দক্ষ দল, যারা সহকর্মী, পার্টনার ও মানুষকে মূল্য দেয়, একটি সহায়ক পরিবেশ গড়ে তোলে এবং পেশাদারিত্ব বজায় রাখে।

CLEAR গ্লোবাল
লিডারশিপ টিম

এইমি আনসারি

সিইও, CLEAR গ্লোবাল

ভার্জিনি পোউইলাজেউ

সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার

মারিয়ানথি এলিওডোরো

অর্গানাইজেশনাল রিসোর্সেস হেড

স্টেলা হডকিন

চিফ ল্যাঙ্গুয়েজ সার্ভিসেস অফিসার

মারিয়াম মোহান্না

প্ল্যাটফর্মস ডাইরেক্টর

অ্যালিসা বোলারেস

আন্তর্জাতিক কর্মসূচির প্রধান

CLEAR গ্লোবাল
পরিচালনা পর্ষদ

অ্যান্ড্রু ব্রেডেনক্যাম্প পিএইচডি.

বোর্ড সভাপতি

ডোনা প্যারিশ

সচিব, বোর্ড সদস্য

জন ম্যাকএলিগট

কোষাধ্যক্ষ

ওলুয়াটুইন আদেজুমো

বোর্ড সদস্য

সালভাতোর "সালভো" জামারেসি পিএইচডি.

বোর্ড সদস্য

ডেভিড ম্যাকনেয়ার

বোর্ড সদস্য

Photo of Britta Aagaard, headshot of smiling woman with blond hair and a white shirt

ব্রিটা আগার্ড

বোর্ড সদস্য

আতিফ জাভেদ

বোর্ড সদস্য

আতিফ জাভেদ

বোর্ড সদস্য

ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স - আয়ারল্যান্ড
পরিচালনা পর্ষদ

A photo of Magnus Conteh, holding a microphone while speaking, wearing a beige jacket

ম্যাগনাস কন্তে

বোর্ড সভাপতি

ডোনা প্যারিশ

সচিব, বোর্ড সদস্য

ভেরোনিকা রদ্রিগেজ ক্যাবেজাস

বোর্ড সদস্য

জন ম্যাকএলিগট

কোষাধ্যক্ষ

ওলগা ব্লাসকো

বোর্ড সদস্য

আমরা আমাদের পুরোনো নামকে ছাপিয়ে গিয়েছি।

CLEAR গ্লোবাল আগে ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স নামে পরিচিত ছিল। বিগত বছরগুলোতে আমরা এত দ্রুত বেড়ে উঠেছি যে ওই নাম এখন আর আমাদের সমস্ত কাজের প্রতিনিধিত্ব করে না, কিন্তু এটি এখনও আমাদের বৃহত্তম বিভাগ এবং আমাদের কার্যক্রমের মূল ভিত্তি হয়ে আছে। টিডব্লিউবির ওয়েবসাইটটি এখানে দেখুন।